ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামে দাবা খেলা শুরু

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামে দাবা খেলা শুরু

আজ ০৭/0২/২০২৬ তারিখে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে আয়োজনে ”2nd NMI Invitational International Fide Rapid Rating Tournament 2026” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের মহাব্যবস্থাপক জনাবা সায়লা মাহমুদ। উত্তর টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ০৬ জন শিক্ষার্থী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট ঢেস ক্লাবের ১০ জন এবং চট্টগ্রাম ঢেস একাডেমীর ২৬ জনসহ ৪২ জন খেলোয়ার অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্ট-এ ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট ,চট্টগ্রামের অধ্যক্ষ, ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাকিব উল ইসলাম(সাচ্চু ), পরিচালক জনাব আমিনুল ইসলাম ও তৌহিদুল করিম উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আহনাফ তাহমিদ দাইয়ান। রানার আপ হওয়ার গৌরব অর্জন করে নাজিফ নিয়াজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email