নারীর নেতৃত্ব নিশ্চিত করতে নিরাপত্তা দিতে হবে: জাইমা রহমান

রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তিনি বলেছেন, ‘আমরা অন্য রকম একটি দেশ গড়তে চাই। এ জন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।’

রোববার রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীরা না থাকলে বাস্তবিকভাবে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা থাকবে না। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে নারীর নেতৃত্বের ধারাবাহিকতা না থাকলে তারা হারিয়ে যায়। এ জন্য নারী রাজনৈতিক কর্মী তৈরিতে মজবুত কাঠামো গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, নারী নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ ও অর্থায়নের ব্যবস্থা করতে হবে। পুরুষদের সব ধরনের সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের সে তুলনায় কম। সব কাজ ছেলেরা করবে এমন নয়, নারীদেরও সুযোগ দিতে হবে।

ব্যারিস্টার জাইমা বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে রাজনীতিতে নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা দিতে হবে। নারীদের যথাযথ সহায়তা দিলে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সক্ষম হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান তৈরি হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা অন্য রকম একটি দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে এবং সক্রিয়ভাবে নারীর নেতৃত্ব ও নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email