
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের ধানের র্শীষের মনোনীত এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে চট্টগ্রামবাসী, দলের নেতা কর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, “গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতে ও আপনাদের সহযোগিতা কামনা করছি। নির্বাচনকালীন সময়ে যার যার অবস্থান থেকে সকলেই নিরলস ভাবে কাজ করে গেছেন, শ্রম দিয়েছেন সকলকে ধন্যবাদ জানায়।”







