
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভূমিধস বিজয়ে, বিজয় মিছিলের পরিবর্তে জনাব তারেক রহমান এর নির্দেশে শোকরানা দোয়া মাহফিল আয়োজন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ।
জমিয়তুল ফালাহ মসজিদে আয়োজন এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ৯ থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান , চট্টগ্রাম – ৭ থেকে নির্বাচিত হুম্মাম কাদের চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।







