
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণ প্রদান প্রদানের প্রতিবাদ জানাতে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সংসদ কক্ষে কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে নিজেদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। ওয়াকআউটের সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিরোধী দল জানায়, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এই কর্মসূচি পালন করেছেন।
এদিকে বিরোধী দলের ওয়াকআউটের পরও সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।







