পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (এম.পি.) এর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (এম.পি.) এর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসী, দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদজাপন করুক এটাই কামনা করি। জনাব খসরু দেশের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিপুল ভোটে জনগন বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে মহান দায়িত্ব দিয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতকা কামনা করছি। গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মত সবসময় আপনাদের পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email