চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত

চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট – ২০২৬।ওই দিন সকাল ১০টায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মোহাম্মদ আল ফোরকান।

এস এম স্পোর্টস ইভেন্টস আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন পূর্ব ট্রফি উম্মোচন ও গ্রুপিং আজ বুধবার (২৫ মার্চ) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে।

এস এম স্পোর্টস ইভেন্টস প্রতিনিধি হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান আহসান লিটন এর সভাপতিত্বে ও আলভি রহমান জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রফি উম্মোচন ও গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিজেকেএস ক্লাব সমিতির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন জাহাঙ্গীর, ক্রিকেটার ও ক্রীড়া আবুল হাসেম রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ শোয়েব ও মোঃ মামুন উদ্দিন,আইয়ুব খান, আবদুল মান্নান (ফায়ার সার্ভিস), ক্রীড়া সংগঠক দিদার হোসান, এরফারুল ইসলাম জাশেদ,মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জামাল চৌধুরী, এস এম ইসফাক, এস এম ইরফান, জোবায়ের ইসলাম দিহান,মোহাম্মদ হোসেন সহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মসিউল আলম স্বপন এর সার্বিক সহযোগীতায় আয়োজিত এই টুর্ণামেন্টে চট্টগ্রামের মোট ২৬ টি থানা দল অংশগ্রহণ করছেন।

টুর্ণামেন্টের খেলাসমুহ অনুষ্ঠিত হবে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email