প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ। আর্তপীড়িত মানুষের সেবা করাই তাঁর মূল ব্রত। দীর্ঘ সময় তাঁর সাথে কাজ করার সুবাদে আমরা দেখেছি, তিনি সবসময় রাজনীতির সরল পথে চলেছেন এবং সেই আদর্শকে সমুন্নত রেখেই বাংলাদেশিদের অধিকার আদায়ে সফল হয়েছেন। মানুষের দোয়া ও তাঁর সততার কারণেই আজ তিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হওয়া সত্ত্বেও তারেক রহমানের জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী ও সাধারণ। তাঁর এই পলিটিক্যাল লিগ্যাসি এবং মানবিক গুণাবলি শুধু এই উপমহাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকারি ছুটির দিনেও তিনি আর্তমানবতার সেবায় আমাদের দিয়ে কাজ করিয়ে নেন। এমনকি পশুপাখির প্রতিও তাঁর মমতা আমাদের জন্য শিক্ষণীয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমি’র বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে শুক্রবার সকালে (২৭ মার্চ ) চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মীর হেলাল আরো বলেন,আমরা বিএনপি পরিবারের কার্যক্রম সম্পর্কে মানুষ এখন জানে। বিএনপি পরিবার যে কাজগুলো করছে কোন স্বার্থ ছাড়াই। তিনি বলেন,যে ড্রন বানিয়েছে সে বিএনপি করতে হবে না,যে মেয়েটি ফুটবলার তাকে বিএনপি করতে হবে না।আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্ম মানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে তাকে প্রমোট করা। সে যেন বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। এটাই আমরা বিএনপি পরিবারের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,পলাতক ও স্বৈরাচার সরকারের রোষানলে থেকে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন আত্মমানবতার কাজ করতে পারেনি । যেখানেই মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়াতেই তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনটি তৈরি করেছেন।তিনি আরও বলেন, তারেক রহমান দীর্ঘ সময় বিদেশ থাকলেও, সেখান থেকেই সংগঠনটি পরিচালনায় আমাদের নানা নির্দেশনা দিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ-মীর হেলাল
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন তিনি।এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশা’র চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার।
মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন– প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন– আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ। উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে– বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে আমরা বিএনপি পরিবার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email