,

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নারী প্রার্থীরা নয়াপল্টন কার্যালয় থেকে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের ঘোষিত তফশিল ও বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

অস্ট্রেলীয় স্পিকারের ঐতিহাসিক ঢাকা সফরে গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রাঅস্ট্রেলীয় স্পিকারের ঐতিহাসিক ঢাকা সফরে গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা

এদিকে ফরম বিক্রিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতার ভিত্তিতে দল থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।