তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবক রিজওয়ান রশীদের তৈরি ‘গো-কার্ট’ (রেসিং কার) নিজে চালিয়ে দেখেন তিনি।

গাড়িটির উদ্ভাবক রিজওয়ান রশীদ একজন কলেজ শিক্ষার্থী। নিজের মেধা ও পরিশ্রমে তৈরি ছোট রেসিং কারটি নিয়ে আজ (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহের সঙ্গে গো-কার্টটির কারিগরি দিকগুলো পর্যবেক্ষণ করেন এবং এর নির্মাণশৈলী নিয়ে রিজওয়ানের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজেই চালকের আসনে বসেন এবং গাড়িটি চালিয়ে দেখেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email