সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে-আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে-আইনমন্ত্রী

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য মোট ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারী দল থেকে ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবেন। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে আরও ৫ জন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী প্রাথমিকভাবে ১২ সদস্যের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ১২ সদস্যের মধ্যে বিএনপি থেকে ৭ জন এবং বাকি দল ও স্বতন্ত্রদের মিলিয়ে ৫ জন রাখা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদে বিরোধী দলের আনুপাতিক প্রতিনিধিত্ব প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে ৫ জন সদস্যের নাম চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত এই নামগুলো দিলে আগামী দিনেই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমে সংবিধান সংশোধন এবং ‘জুলাই সনদ’ এর আলোকে কাজ এগিয়ে নেওয়া যাবে।

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধী দলের কাছে ৫ জন সদস্যের নাম চাওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email