চট্টগ্রামে বিএবিবিএফের শরীরগঠন কার্যক্রম বিষয়ক সভা

চট্টগ্রামে বিএবিবিএফের শরীরগঠন কার্যক্রম বিষয়ক সভা

বাংলাদেশ শরীর গঠন (বিএবিবিএফ) এর উদ্যোগে ও ফিটনেস মার্টের সহযোগিতায় শরীরগঠন সম্প্রাসারণ কার্যক্রম তৃণমুলে শরীরগঠন শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল ৩০ শে এপ্রিল বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন ( বিএবিবিএফ) এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ক্রীড়া সংগঠক শওকত খাজা আজম খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন ( বিএবিবিএফ) এর যুগ্ম সম্পাদক মোঃ খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য ইলিয়াস মিয়া, সদস্য রনি দাশ, স্পন্সর প্রতিষ্ঠনের কামরুজ্জামান শাকিল। এছাড়া উক্ত সভায় ৪০ জন জিম মালিক, ক্রীড়া, জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন বর্তমান যুগে সুস্থ ও শক্তিশালী দেহ গঠন শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, বরং একটি জাতির উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর গঠন বলতে আমরা শুধু পেশী বৃদ্ধি বুঝি না, বরং এর মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক সুস্থতা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন। বর্তমান সময়ে তরুণ সমাজের মধ্যে শরীর গঠনের প্রতি আগ্রহ বাড়ছে। এজন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতি এবং অভিজ্ঞ প্রশিক্ষকের দিকনির্দেশনা। শরীর গঠন সম্প্রসারণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো-তরুণদের শারীরিকভাবে শক্তিশালী করে তোলা, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখা, একটি স্বাস্থ্যবান ও কর্মক্ষম জাতি গড়ে তোলা এই কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি এলাকায় জিমনেশিয়াম ও ব্যায়ামাগার স্থাপন, স্কুল ও কলেজ পর্যায়ে শরীরচর্চা বাধ্যতামূলক করা, প্রশিক্ষিত কোচ নিয়োগ দেওয়া, বিভিন্ন প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উদ্েেযাগ নিতে হবে শরীরগঠনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email