তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে মীর হেলাল এর গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করুন -সালাউদ্দীন আলী

তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে মীর হেলাল এর গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করুন -সালাউদ্দীন আলী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বেগম খালেদা জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্তঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। রবিবার (১০ মে) বিকেল নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ এর চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন, “তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় তরুণদের উন্নয়ন ও ক্রীড়াক্ষেত্রের প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছেন। দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ভবিষ্যতে মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল। তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে যুবসমাজ ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।”

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ ও সদস্য সচিব নুরুল আজম। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই তাদের মূল লক্ষ্য।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমজাদ সুমন, নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, আহমেদ আরমান, নুরুল আজিম মিন্টু, ওসমান গনি, গাজী বাবুল, গাজী রাসেল, আল হেলাল, বশির আল হেলাল, মোঃ জুনায়েদ, আতাউলা সিকদার, আলী রিয়াজ,মোঃ মোরশেদ, মো রিপন,মোঃ বাবু,মোঃ রিয়াজ, মোঃ শাওন,শাকিল, সাকিব, নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের পরিচিতি ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে উদ্বোধনী ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য।

সালাউদ্দীন আলী বলেন এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে জননেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেবের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে তরুণদের মাদক থেকে দূরে রাখা আজ সময়ের সবচেয়ে বড় দাবি।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করি, সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের পথে উৎসাহিত করি।
মাদক নয় শিক্ষা,ক্রিড়া, সংস্কৃতি ও মানবিকতাই হোক আগামী প্রজন্মের শক্তি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email