ঈদে সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঈদে সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। ঈদের আগের সাত দিন, ঈদের দিন এবং পরের পাঁচ দিন এই নির্দেশনা কার্যকর থাকবে। উদ্দেশ্য হলো মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করা।

এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email