জুলাই সনদ নিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি নয় – খোকন

জুলাই সনদ নিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি নয় - খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ৩ মাসের মধ্যে এই গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন, নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতি অঙ্গিকার যেভাবে তিনি বাস্তবায়ন করছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসের নয়, পৃথিবীর ইতিহাসে বিরল, তারেক রহমান বলেছেন জুলাই সনদকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবো, কারণ দীর্ঘ ১৭ বছর আমাদের দলের নেতাকর্মীরা অত্যাচার নিপিড়ন নির্যাতন, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টে আমাদের বিএনপি পরিবারের ছাত্রদল, যুবদল শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের ৪শত ২২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। এবং জুলাই- আগস্টে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই জুলাই সনদ নিয়ে মা’র থেকে মাসির দরদ বেশি নয়। তাই আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এটাকে ইস্যু করে জনগণের কাছে বিভ্রান্তি করে, মিথ্যা তথ্য ব্যাখা দিয়ে মাঠ গরম করার কোনো সুযোগ নেই।

তিনি আজ দুপুরে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট নরসিংদী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিতরণ শেষে এই কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির গোলাম কবির কামাল খবির ইসলাম বাবু, মহসিন হোসাইন বিদ্যুৎ সহ বিএনপি বিভিন্ন নেতাকর্মীবৃন্দ৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email