,

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
European-Mediterranean Seismological Centre জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকার উত্তর-পূর্ব দিকে। এছাড়া এটি ময়মনসিংহের দক্ষিণে এবং সখিপুরের উত্তর-পূর্ব অংশের কাছাকাছি এলাকায় উৎপন্ন হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।