চট্টগ্রামে ৪০ মিনিটে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত, তবুও হয়নি জলাবদ্ধতা 

চট্টগ্রামে ৪০ মিনিটে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত, তবুও হয়নি জলাবদ্ধতা 
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে বজ্রপাতসহ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে ৩৮ মিলিমিটার। তবুও এবার বহুলালোচিত প্রবর্তক মোড়ে জলাবদ্ধতা হয়নি। খালের বাঁধ কেটে দেওয়ার কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

এদিকে বাঁশখালীর উত্তর সরল গ্রামে মাওলানা আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

আবহাওয় অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে তা ৪০ মিনিট পর থেমে যায়। এরপর কয়েকবার হালকা বৃষ্টিপাত হয়।

জলাবদ্ধতা নিরসনে বর্তমানে সিডিএ দুইটি, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি এবং পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ১৪ হাজার ২৫৭ কোটি টাকা।

সবচেয়ে বড় প্রকল্প সিডিএর ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’। ২০১৭ সালে অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email