জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে: সরোয়ার আলমগীর

জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নির্বাচিত এমপি আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন-মহান স্বাধীনতার ঘোষক,সাবেক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী সৈনিক ও দেশপ্রেমিক নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। যুদ্ধকালীন তাঁর নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার স্মৃতি বিজড়িত’ ফটিকছড়ি’ এলাকার জনগন তাকে এখনো মনের কোঠায় রেখেছে।
তিনি শনিবার (৩০ মে) শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার পাহাড়তলীতে তাঁর প্রথম সমাধিস্হলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন-রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং দেশের জনগণকে উন্নয়নের রাজনীতিতে উদ্বুদ্ধ করেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি দেশের দু:সময়ে হাল ধরে এ দেশকে এগিয়ে নিয়েছেন।
সরওয়ার আলমগীর বলেন-জিয়াউর রহমান ও বেগম খালেদ জিয়া সবসময় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল । কিন্তু তৎকালীন সময়ের আজকের দিনে দেশ-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে কিছু বিপথগামী সৈনিকের হাতে এ মহান নেতা শাহাদাত বরন করেন। ঘাতকদের মধ্যে কয়েকজন সেই দিন ফটিকছড়ি উপর দিয়ে পালানোর সময় জনগনের হাতে ধৃত হন।
তাঁর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন তাঁরই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমৃদ্ধি বাংলাদেশ গড়তে তাঁকে সহযোগিতা করতে হবে ।
এর আগে সকালে এমপি সরোয়ার আলমগীর দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ফটিকছড়ির দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন । এর পর তিনি বিশাল বহর সাথে নিয়ে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্হলে যান।
জিয়াউর রহমানের প্রথম মাজারে সরোয়ার আলমগীর শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, মিহির চক্রবতী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিব উল্লাহ বাহার, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, শহিদুল আজম চেয়ারম্যান, সরোয়ার হোসেন মেম্বার, শাহরিয়া চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, খালেদ বাবুল, নাজমুল হোসেন লিটন, ডা. নাজিম, আজিজ উল্লাহ, দৌলত মিয়া, মহিন উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, মো. সাইফুদ্দীন, সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, মো. হাসান, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী রাসেল হায়দার, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, সেক্রেটারী আহসানুল আরফাত তুষার, ভূজপুর থানা যুবদলের সেক্রেটারী একরামুল হক,কামরুল অপু, আরমান উদ্দিন কালু, জাহাঙ্গীর আলম, শামীম আলমগীর রুবেল, জুয়েল চক্রবতী, একরামুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email