চট্টগ্রাম ওয়াসার নবাগত ব্যবস্থাপনা পরিচালকে শ্রমজীবি ইউনিয়নের শুভেচ্ছা

চট্টগ্রাম ওয়াসার নবাগত ব্যবস্থাপনা পরিচালকে শ্রমজীবি ইউনিয়নের শুভেচ্ছা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, ডুয়েট এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম এর সম্মানিত সভাপতি, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ( এ্যাব),চট্টগ্রাম এর সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করায় চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবি ইউনিয়ন,রেজিষ্ট্রেশন নম্বর ১৬৮৭ (বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত)পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নওশাদ এর নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মচারীরা নবাগত ব্যবস্হাপনা পরিচালককে স্বাগত ও বরণ করে নেয়।নতুন এমডি হিসেবে যোগদান করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টলার গৌরব মাননীয় অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় সংগঠনের পক্ষ হতে। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নতুন এমডি কে জানায়,নবাগত এম ডির দক্ষ নেতৃত্ব, সততা ও দূরদর্শিতায় চট্টগ্রাম নগরবাসীর জন্য চট্টগ্রাম ওয়াসার নাগরিক সেবা নিশ্চিত হোক এবং চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের আশা আকাঙ্খা বাস্তবায়ন হবে এবং এ প্রতিষ্টানের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email