বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল।

রবিবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। বোর্ডের শীর্ষ পদে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email