চন্দনাইশে যুবলীগ নেতা গ্রেফতার

চন্দনাইশে যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান পরিচালনা করে আব্দুল হাকিম (৪০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১১ জুন ) ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার দোহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল হাকিম দোহাজারি পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ও দোহাজারী পৌর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস‍্য। তার বিরুদ্ধে ০৪(১০) ২৪ নম্বরে থানায় মামলা ছিল।
সে দোহাজারী পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাচুর সওদাগর বাড়ীর মৃত আব্দুল গফুরের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email