মেসির হ্যাটট্রিক গোলে দাপুটে সূচনা

মেসির হ্যাটট্রিক গোলে দাপুটে সূচনা

চার বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতাকে আরও উজ্জ্বল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন তিনি।বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় কানসাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর ৬০ ও ৭৬ মিনিটে আরও দুইবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ আসর। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। ম্যাচের পঞ্চম মিনিটে তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে গোলসংখ্যা আরও বাড়তে পারত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email