আনোয়ারায় বন্যায় বিচ্ছিন্ন সড়ক মেরামত করলেন বিএনপি নেতা শহীদ

আনোয়ারায় বন্যায় বিচ্ছিন্ন সড়ক মেরামত করলেন বিএনপি নেতা শহীদ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল আলমের অর্থায়নে দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন ছিল। এতে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং চাকরিজীবীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কটি মেরামত হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

এবিষয়ে বিএনপি নেতা মো. শহিদুল আলম বলেন, “সবার আগে দেশ” স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email