পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”

পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"

অদ্য ২৫ জুলাই নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের বাংলো, অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলের আঙিনা, ভবন, সড়ক, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বৃক্ষ ও সবুজায়ন সংরক্ষণে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ বিশ্বাস করে, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগই হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email