
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট।
সোমবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক এ তথ্য জানান।
গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরে ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাই ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।
গত ২১ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২০ মে পর্যন্ত চলে পরীক্ষা। এরপরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী ছিল।







