চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি,আতংকে ব্যাবসায়ীরা

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি,আতংকে ব্যাবসায়ীরা

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হাটহাজারীতে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে এবং চকবাজার ইন্টারনেট অফিসে হামলা-ভাঙচুরের পর ককটেল বিস্ফোরণের ঘটনার পর আতংকে আছে সব পেশার মানুষ।এ ছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে চট্টগ্রামে। বাড়ছে খুনখারাবি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, রাহাজানি, লুটতরাজের মতো ঘটনা।আইন-শৃঙ্খলা বাহিনী দিনরাত পরিশ্রম করে কোন উন্নতি ঘটাতে পারছেনা।পুলিশের ঘুম হারাম করে দিয়েছে সন্ত্রাসী চাঁদা বাজরা।
রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড়দিঘরি এরাকায় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। ঘটনার পর থেকে ভয়ে ভবনটির কাজ করতে আসছেন না নির্মাণশ্রমিকরা।এ ঘটনার প্রতিবাদে গতকাল বড়দিঘী এলায় ব্যবসায়ী জনগণ প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করে।

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি,আতংকে ব্যাবসায়ীরা
ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউছুফ কোম্পানীর সভাপতিত্বে এবং চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদ আলী মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে পরিচালিত হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য মোঃ ইউছুফ, উপজেলা বিএনপি সদস্য মোঃ নাছিরউদ্দীন, পাহাড়তলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাশেদ, পাহাড়তলী বিএনপির সভাপতি গাজী মোঃ ইউছুফ, চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন হাকিম, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মোঃ ইকবাল, সাবেক সম্পাদক মোঃ ঈসা সাদিক, পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মঞ্জু, চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ সরওয়ার, লালীয়ারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইছা, উপজেলা বিএনপি সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ।
অন্যদিকে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজারের চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) সশস্ত্র ব্যক্তি হঠাৎ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তারদের মধ্যে মামলার অন্যতম অভিযুক্ত মাইকেলও রয়েছেন। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি,আতংকে ব্যাবসায়ীরা

সব মিলিয়ে চট্টগ্রাম অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। জুলাই অভ্যুত্থানের পর সমগ্র দেশে থানা গুলোতে হামলা হয়। অস্ত্র, গোলাবারুদ লুট হয় বিভিন্ন থানা দখল করে। অপরাধিরা অবলীলায় পূর্বের ন্যায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অজানা অচেনা এক ভয় বিরাজ করছে মানুষের মনে।
মানুষের মনে ভয় ও হতাশা বিরাজ করছে। দুর্বৃত্তরা পথে-ঘাটে হানা দেওয়ার পাশাপাশি বাসায়ও হানা দিচ্ছে । ফলে মানুষের মধ্যে নিরাপত্তার অভাববোধ ক্রমেই তীব্র হচ্ছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে খুন, ধর্ষণও হচ্ছে অবলীলায়।
চট্টগ্রামে অপরাধীরা কাউকেই তোয়াক্কা করছে না; বরং দিনে দিনে তারাও আরো বেপরোয়া হয়ে উঠছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email