বিআরটিএ কার্যালয়ে দালাল বিরোধী অভিযান,আটক -২

বিআরটিএ কার্যালয়ে দালাল বিরোধী অভিযান,আটক -২

আজ ১৮ আগস্ট ২০২৬ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ কর্তৃক বিআরটিএ, চট্ট মেট্রো -১ কার্যালয়ে দালাল বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দালালীর অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো: মাসুদ আলী (৩১), পিতা-মোর্তজা আলী এবং আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো: হাসেম (৪৫), পিতা-নোয়া মিয়া-কে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও নগরীর বড়পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত-১২ বিভিন্ন যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১১টি মামলায় ২৮০০০/- টাকা জরিমানাসহ একটি অটোটেম্পু আটক করে।
অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।