চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে আমেরিকান রেড ক্রসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে আমেরিকান রেড ক্রসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান রেড ক্রসের বাংলাদেশ প্রতিনিধি তীর্থ যোশি।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আমেরিকান রেড ক্রসের পারস্পরিক সহযোগিতা, মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান এবং মানবিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বোর্ড মেম্বার ডা: সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী,ডা: ইফতেখার মো: আদনান,ডা:মিনহাজুল আলম জাহাঙ্গীর আলম বাবর ও কে এম ইমরান এমি, আমেরিকান রেড ক্রসরর সিনিয়র অফিসার মামুনুর রশীদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজার (ইমার্জেন্সি রেসপন্স) এবনিন্দ্র চন্দ্র কর্মকার।

সাক্ষাৎকালে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর মানবিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আমেরিকান রেড ক্রসের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।