,

নেপাল ও তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপাল ও তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
নেপাল ও তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৬২৬ জন এবং তিব্বতে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতি ছাড়াও ৩৫টি দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

গত বুধবার (২৬ আগস্ট) তুষার ও কাদা জমে নদীতে প্রাকৃতিক বাঁধ তৈরির পর ব্যারিয়ার হ্রদটি ভেঙে গেলে এই বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। এর ফলে লাখ লাখ ঘনমিটার পানির তোড়ে কাদা ও পাথরের নিচে চাপা পড়ে বিশাল এলাকা।

এদিকে তিব্বত-নেপাল সীমান্তে নতুন আরেকটি ব্যারিয়ার হ্রদ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় ওই এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি নদীর পানি বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

নতুন এই ঝুঁকির কারণে তিব্বতে তিন দিনের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে চরম ঝুঁকি থাকা সত্ত্বেও নেপাল অংশে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।