,

চবি উপাচার্যের সঙ্গে ব্যারিস্টার শাকিলা ফারজানার সৌজন্য সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে ব্যারিস্টার শাকিলা ফারজানার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা কার্যক্রমের প্রসার এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উপাচার্য মহোদয়ের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা ও একাডেমি কার্যক্রম তুলে ধরেন এবং মাননীয় সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।