,

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডায়বেটিক জেনারেল হাসপাতালে ঔষধ প্রদান

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডায়বেটিক জেনারেল হাসপাতালে ঔষধ প্রদান

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডায়বেটিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief এর বিপুল সংখ্যক ঔষধ প্রদান করা হয়। অদ্য ১৮/১০/২০২৬ তারিখ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ডায়বেটিক জেনারেল হাসপাতালের আহবায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর নিকট এই ঔষধ সামগ্রী হস্তান্তর করেন।

এ উপলক্ষ্যে ডায়বেটিক জেনারেল হাসপাতালের সভা কক্ষে প্রতিষ্ঠানের এডহক কমিটির আহবায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী  মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী  মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডায়বেটিক জেনারেল হাসপাতাল এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন।

এ সময় ডায়বেটিক জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডা. খুরশিদ জামিল চৌধুরী বিনামূল্যে এই বিপুল ঔষধ সামগ্রী প্রদানের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এখানে উল্লেখ্য যে, আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief কর্তৃপক্ষ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিপুল পরিমাণ ঔষধ সামগ্রী প্রেরণ করেছেন। সেখান থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ঔষধ সামগ্রী আজ ডায়বেটিক জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। ডায়বেটিক জেনারেল হাসপাতালের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরো ঔষধ প্রদান করা হবে মর্মে জানানো হয়।