
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ ১৯ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়।
ব্রিফিং প্যারেডে সিএমপি কমিশনার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পড়েছেনঃ 39







