,

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শুক্রবার

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শুক্রবার

আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩য় তলায় ভি.আই.পি কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন এবং সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

উক্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এলামনাই এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।