,

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের উদ্যোগে গহিরা মোবারকখীলে দিনব্যাপী বহুমুখী কর্মসূচি সম্পন্ন

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের উদ্যোগে গহিরা মোবারকখীলে দিনব্যাপী বহুমুখী কর্মসূচি সম্পন্ন

শুক্রবার: লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের যৌথ উদ্যোগে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বহুমুখী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভাইজার ও ক্লাব অ্যাডভাইজার লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফের সার্বিক ব্যবস্থাপনায় এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর এস এম শামসুদ্দিন এমজেএফ এবং প্রাক্তন জেলা গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী পিএমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি স্পাউস লায়ন রোকেয়া হাসান চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ এবং আরসি-১ লায়ন সাব্বির আহমেদ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্ন আরসি লায়ন নাজমুল হুদা এমজেএফ, আরসি লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, জেডসি লায়ন শারমিন সুলতানা মৌ, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন মোহাম্মদ কামাল হোসেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিআইপি শেখ নবী, লিও ক্লাব প্রেসিডেন্ট আবদুল্লাহ জাহের নাজিব এবং লিও সদস্য মোহাম্মদ জিয়াউদ্দিনসহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন পিএমজেএফ বলেন, অক্টোবর সেবা মাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও লায়ন্সের মানবিক ও সেবামূলক কার্যক্রম থেমে থাকবে না; বরং ডিসেম্বর মাস পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি প্রত্যেক লায়ন্স ক্লাব ও লায়ন সদস্যকে মানবসেবার এই মহতী কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “লায়নিজমের মূলমন্ত্রই হলো আর্তমানবতার সেবা। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা পৌঁছে দিতে লায়ন্স ও লিও ক্লাবের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে।”
দিনব্যাপী এ কর্মসূচিতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাবান বিতরণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি গাইনি, নিউরোলজি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া নাক-কান-গলা (ইএনটি) ও দন্ত চিকিৎসাসেবা, ছেলেদের বিনামূল্যে খতনা এবং মেয়েদের কান ছিদ্র করার সেবাও প্রদান করা হয়।
একটি সুপরিকল্পিত ও বহুমুখী মানবিক সেবামূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভাইজার ও ক্লাব অ্যাডভাইজার লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন।
পরিশেষে উপস্থিত অতিথি, লায়ন ও লিও সদস্য, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।