,

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন মিতিঙ্গাছড়ি ব্রীজ এর শুভ উদ্বোধন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন মিতিঙ্গাছড়ি ব্রীজ এর শুভ উদ্বোধন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন মিতিঙ্গাছড়ি ব্রীজ এর শুভ উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আজ শুক্রবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উদ্বোধনের পর বলেন বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন।

উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মামুনুর রশিদ সহ বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।