
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং জনজীবনে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবিতে চট্টগ্রামের রাজপথে সরব অবস্থান নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
গত দুই দিন ধরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, নাশকতার আশঙ্কা ও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না—এমন বার্তা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে কালাবিবির দীঘির মোড় থেকে মইজ্জারটেক পর্যন্ত প্রায় এক হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে একটি বিশাল বাইক শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।
শোডাউনটি কালাবিবির দীঘির মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মইজ্জারটেক এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য লায়ন হেলাল বলেন, চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ, সন্ত্রাস কিংবা জনদুর্ভোগ দেখতে চায় না। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লকডাউন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তখন লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন দক্ষিণ চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক সক্রিয়তার একটি উল্লেখযোগ্য প্রদর্শন।তবে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।বাইক শোডাউনেবিএনপি, ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।







