,

আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রাউজানে বিএনপির বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রাউজানে বিএনপির বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার অবস্থান জানান দিয়েছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে ২৮ নভেম্বর শনিবার রাউজানে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি রাঙ্গামাটি মহাসড়ক, কাপ্তাই মহাসড়কসহ রাউজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুর জামান সোহেল, এস এম ইউসুফ, আমিনুল ইসলাম, তৈয়ব সুলতান, ওমর ফারুক, আবদুল মন্নান মনি, কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, ইউছুফ তালুকদার, ইকবাল চৌধুরী, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, জানে আলম জনি, সৈয়দ মো. তৌহিদুল আলম, আইয়ুব খান জনি, রাসেল খান, সাইফুল আজম ছোটন, ফোরকান উদ্দিন, আনোয়ার হোসেন বাছলু, জসিম উদ্দিন মেম্বার, শাহাদাত মির্জা, তছলিম উদ্দিন ইমন, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলী সুমন, আরিফুল ইসলাম ও মো. রেওয়াজ।

এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা আবদুল শুক্কুর, মনজুর আলম, হাসান বাহাদুর, শাকিল চৌধুরী, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, নিজাম উদ্দিন চৌধুরী, লিমন চৌধুরী বাপ্পা, আবদুল কাদের, আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, পারভেজ আলম, এম এস নেওয়াজ, ফোরকান উদ্দিন, মো. রোমান, মো. সোহেল, চয়ন, পাভেল ও হৃদয়সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। জনগণের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। রাউজানের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। তাই রাজনৈতিক প্রতিপক্ষের যেকোনো উসকানি ও ষড়যন্ত্রের জবাব দিতে হবে রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক ঐক্য এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে। নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, রাউজানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।