,

অমর একুশে বইমেলা- ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা- ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। মেলা চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিনে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকগণ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজানের কারণে মেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।