,

চিকিৎসাধীন ডা. তাহেরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

চিকিৎসাধীন ডা. তাহেরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডা. তাহেরকে দেখতে যান তিনি।

এসময় মির্জা ফখরুল ডা. তাহেরর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।