
চট্টগ্রাম – ৫, হাটহাজারী- বায়েজিদ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, “ক্ষমতার জন্য নয়, আমি এই এলাকার সাধারণ মানুষের খেদমত করতেই হাটহাজারীর মাঠে নেমেছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিন, আমি আমার- আপনার গর্ব হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় উন্নত সমৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই”।
তিনি আজ শুক্রবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার ২ নং ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণ সংযোগকালে বিভিন্ন পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে মীর হেলাল আজ শুক্রবার ছুটির দিনের সকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর ৮নং ওয়ার্ড হতে তার গণসংযোগ শুরু করে মুরাদঘাটা উঠান বৈঠক করেন। পরে তিনি স্থানীয় সেকান্দর পাড়ায় একটি পথ সভায় বক্তব্য রাখেন। মীর হেলাল জুমার নামাজ আদায় করে ধলই হযরত শাহজাহান শাহ মাজার জিয়ারত করেন।
তিনি ঐতিহ্যবাহী সরকার হাট বাজারে গণসংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখেন।
পরে পুনরায় গণসংযোগ শুরু করে স্থানীয় চৌধুরী বাড়ি, আশরাফ জামান চৌধুরী বাড়ি হয়ে হযরত গুনুশাহ দরবার শরীফ জিয়ারতের পর এলাকায় পথ সভায় বক্তব্য রাখেন।
ব্যারিস্টার মীর হেলাল ধলই জনতা বাজার, শান্তির হাটসহ ৯টি পৃথক উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথ সভায় বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি ধলই ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। বাজারে বাজারে সাধারণ ব্যবসায়ী বিভিন্ন শ্রমজীবি পেশাজীবিসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি শান্তি-সম্প্রীতি- সমৃদ্ধির হাটহাজারী গড়ে তুলতে তার অঙ্গিকারের কথা পুনর্ব্যাক্ত করেন।
তিনি ধলই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন।
গণসংযোগ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি, ধলই ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জি এম আজম মাস্টার, সাধারণ সম্পাদক নাসিম মেম্বার, সিনিয়র সহ সভাপতি কবির আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মানিক যুবদল আহবায়ক জাহিদুল আলম বাপ্পী, সদস্য সচিব রোকন হোসেন রোকনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,সমাজসেবক, আলেম ওলেমাসহ নানান শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন: চট্টগ্রাম – ৫, হাটহাজারী- বায়েজিদ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ ধলই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।







