চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্যোগে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপির চেয়ারম্যান কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার।
উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অর্পণা রায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সাথী উদয় কুসুম বড়ুয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক অপু বড়ুয়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, কুইনটেন রিবেরো, লায়ন আর. কে. দাশ রুপু, রাজীব ধর তমাল, উজ্জ্বল বিশ্বাস ও বিপ্লব দেব পার্থ।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীসহ আনোয়ারা-কর্ণফুলী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে কাজ করতে হবে।