
গতকাল ০৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় চট্টগ্রাম ড্যাব এর একটি প্রতিনিধিদল গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের সমন্বয়ক, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সাথে সাক্ষাত করে এবং আজ ০৭ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসনের অধিভুক্ত বারিধারা ডিওএইচএস এবং কালা চাদপুর এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে স্থানীয় অধিবাসীদের মধ্যে গণসংযোগ করে এবং উক্ত এলাকার নির্বাচনী ক্যাম্পের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। কর্মসূচিতে অংশ নেয়া চট্টগ্রাম ড্যাবের প্রতিনিধি দলে ছিলেন ড্যাব কেন্দ্রীয় সহসভাপতি ও চমেক ড্যাব এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন, সহসভাপতি ও চট্টগ্রাম জেলা ড্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, সহ সভাপতি ডা. রেজাউল আলম নিপ্পন, ড্যাবের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাবের সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালী, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ডা. এসএম সারোয়ার আলম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সামসুল আরেফীন সুমন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ ইকবাল, কেন্দ্রীয় সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার আদনান, কেন্দ্রীয় সদস্য ডা. সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. হারিস মো. ওয়ালিউর রহমান, চমেক ড্যাব এর যুগ্মসম্পাদক ডা. মিনহাজুল আলম, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. মুদাসসির রহমান, দপ্তর সম্পাদক ডা. মো: মঈনুদ্দিন, জেলার সহ সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, সহ দপ্তর সম্পাদক ডা. জাহেদ ঈমন, সহকারী অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, ডা. হারুন অর রশীদ, ডা. সাঈদ ফাহাদ হোসেন,ডা. রবিউল হাসান,ডা. সাইফুদ্দিন আজাদ, ডা. সাইফ জামান পাশা,ডা. আল হাসান টিপু, ডা. নাভিম কবির প্রতীক, ডা. ইফতেখার আমীন রিজভী,ডা. মেহেদী হাসান সৈকত, ডা.ফুয়াদ আতাহার প্রমূখ।







