
পটিয়ার ঐতিহ্যবাহী স্কুল,চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অত্র স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম স্যারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব বাবুল কান্তি দে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, স্কুল কমিটির সদস্য আব্দুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় স্কুলের পরিবেশ দেখে ভূষিত প্রশংসা করেন।
তিনি আরো বলেন এ বছর শিক্ষা ক্ষেত্রে জি,পি, এ এর সংখ্যা বেশি, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, স্কাউট এর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করা পটিয়ায় অন্যতম
স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এই গৌরব ধরে রাখার আহ্বান জানান। পরিশেষে সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন







