শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে। এছাড়াও শিগগিরই ১০ হাজার কনস্টেবলও নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি মেনে তাদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে পরে তা জানানো হবে।

তিনি আরও জানান, সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য পত্র জারি করা হয়েছে।

এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ সার্জেন্টের শূন্যপদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেয়া হবে। প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email