ইকরার আত্মহত্যা : আলভী ও অভিনেত্রী তিথির বিরুদ্ধে মামলা

ইকরার আত্মহত্যা : আলভী ও অভিনেত্রী তিথির বিরুদ্ধে মামলা

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পল্লবী থানায় মামলাটি করেছেন ইকরার বাবা। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)।

আরও পড়ুন
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email