বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ।

হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন বলে জানা গেছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে ৮ জনের মরদেহ রয়েছে। আর গুরুতর আহত ৩ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email