চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রাউজান প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ২৮ রমজানে ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, যুবদল নেতা জাবের উদ্দিন জাবেদ, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিছ এবং যুবদল নেতা মোহাম্মদ শফি।
যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী এবং দপ্তর সম্পাদক একে বারর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, মিলন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস, মিলন বৈদ্য শুভ এবং মোহাম্মদ সাব্বির প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।