আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই লক্ষ্যেই তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।

২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা হয় জরুরি অবস্থা। পর্দার আড়ালে থেকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরীর। সে সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেয়া হয়।

গ্রেপ্তারের পর তারেক রহমানসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগও রয়েছে মাসুদের বিরুদ্ধে। এক এগারোর সময় আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও নাম আসে তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email