যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

দুপুরে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমার দেশ এর আবাসিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে বৈশাখী টিভির ব্যুরো প্রধান ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন একটি সমাজের দর্পণ। তারাই সমাজের সমস্ত বন্ধুরতা ও মসৃণতার বিষয়গুলো এবং সমাজের সমস্ত বৈষম্যগুলো মানুষের সামনে তুলে ধরেন। সমাজকে পরিবর্তনের জন্য এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিকদের যে বলিষ্ঠ ভূমিকা, যা মানুষকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে।

এসময় উপাচার্য মহান নেতা, স্বাধীনতার ঘোষক, যিনি বলেছিলেন, “I Major Ziaur Rahman hereby declare the Independence of Bangladesh”—সেই মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যার অকুতভয় নেতৃত্বে, যখন এই দেশের মুক্তিকামী মানুষ অনেকটুকু ঝিমিয়ে পড়েছিল, তার এই ঘোষণার সাথে সাথে তারা আবার উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল বলে উল্লেখ করেন।
চবি উপাচার্য বলেন, যারা আজকের এই প্রেস ক্লাবের ধারক এবং বাহক, যারা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, আশা করি বস্তুনিষ্ঠতাহীন এবং উস্কানিমূলক হলুদ সাংবাদিকতার বিষয়ে আপনারা সতর্ক হবেন এবং আমাদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, সংবাদ পরিবেশনে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের মূল মন্ত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা মো. শাহনওয়াজ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও অর্থ সম্পাদক আবুল হাসনাত, একাত্তার টিভির ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, এনটিভির সিনিয়র রিপোর্টার ও কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ও কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, বিএফইউজের সাবেক নির্বাহী সম্পাদক ও ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের মো. তোহা, জাসাস, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জনকণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক সাইদুল আজাদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সরোজ আহমেদ, মো. নজরুল ইসলাম ও মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম, রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. শাহাবুদ্দীন, দৈনিক বিজয় পত্রিকার ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী, দৈনিক আজকের বাংলার ব্যুরো প্রধান ইসমাঈল ইমন, পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক জাহেদ তালুকদার, ফোকাস বাংলার সিনিয়র ফটো সাংবাদিক নুরুল আলম চৌধুরী, খবরের কাগজের ফটো সাংবাদিক মো. হানিফ, ক্লাবের সদস্য বাকি বিল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ পারভেজ প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্লাবের সদস্য সন্তানদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email