ঈদের ছুটি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন

ঈদের ছুটি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই ঐতিহাসিক অধিবেশন গত ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল।

রবিবার অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই দীর্ঘ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকালের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে একটি বিস্তারিত বিবৃতি প্রদান করবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email